সিপিআইএম ইন্দাস এরিয়া কমিটির উদ্যোগে ইন্দাসে গণ সংযোগ কর্মসূচি।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ সামনেই পঞ্চায়েত ভোট। তাই ভোটে ফায়দা তুলতে প্রয়োজন গণ সংযোগের। সে উদ্দেশ্যকে সামনে রেখে সিপিআইএম ইন্দাস এরিয়া কমিটির উদ্যোগে ইন্দাস বাজারের ছোট, বড় সমস্ত দোকান, পথ চলতি মানুষ এবং বিভিন্ন এলাকায় চলল গণ সংগ্রহ। জানা গেছে,১৬৭ টি পরিবারের কাছ থেকে সংগ্রহ হয় মোট ১১ হাজার ২৬৭ টাকা। জনগণের স্বতঃস্ফূর্ত দানে ধন্য সিপিএম নেতৃত্ববৃন্দ। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে জনসংযোগ ঘটানো সিপিএম পার্টির একটি পুরনো স্টাইল। এতে অর্থ আদায়ের সাথে সাথে পার্টির সাথে মানুষের একটা মেলবন্ধন ঘটানো হয়। এই গণসংগ্রহে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অজিত পতি, আব্দুর রব, তাপস চক্রবর্তী, অসীম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাঁকুড়া সি পি আই এম এর জেলা সম্পাদক অজিত পতি বলেন,অন্যান্য রাজনৈতিক দলের মতো সিপিআইএমের বন্ডেড কোন ফান্ড নেই। জনগণের টাকা প্রধান ভরসা। তিনি আরো বলেন ,তারা মানুষের শারীরিক ভাষায় বুঝতে পারছেন মানুষ একটা সন্ত্রস্ত পরিবেশের মধ্যে রয়েছে, তারা মুক্তি চায়, তারা পরিবর্তন চায়। বর্তমান তৃণমূল পার্টি যে দুর্নীতির পুঙ্খীল আবর্তে ডুবে গেছে সে কথাও তুলে ধরেন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আপ্লুত জেলা সম্পাদিক অজিত বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *