বাড়ি ফাঁকা থাকার সুযোগ কে কাজে লাগিয়ে বাড়ির রান্না ঘরের জানালা ভেঙে বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গহনা সহ কয়েক লক্ষ টাকার সামগী নিয়ে চম্পট দিলো চোরেরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাড়ি ফাঁকা থাকার সুযোগ কে কাজে লাগিয়ে বাড়ির রান্না ঘরের জানালা ভেঙে বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গহনা সহ কয়েক লক্ষ টাকার সামগী নিয়ে চম্পট দিলো চোরেরা। আর এমন একটি ঘটনা সামনে আসার পর শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুরের বাইগাছি পাড়া এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক তপন কুমার মন্ডল গত বুধবার তার ছেলের লেখাপড়া সংক্রান্ত বিষয়ে সপরিবারে কলকাতায় গিয়েছিলেন। অভিযোগ, কলকাতায় কাজ শেষ না হওয়ায় বুধবার বাড়ি ফিরতে পারেননি ওই শিক্ষক ও তার পরিবার। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক বাড়ি ফিরলে দেখেন তার দুটি ঘর লনভন্ড করা ও ঘরের দুটি আলমারির লকার ভাঙা অবস্থায় রয়েছে। তপন বাবুর দাবি দুষ্কৃতীরা বাড়ির রান্না ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে নগদ 50 হাজার টাকা ও স্ত্রীর সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে। যার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। শুক্রবার সকালে শান্তিপুর থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক। অন্যদিকে শান্তিপুর শহরে এমন চুরির ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শান্তিপুর শহরবাসীর মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *