
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর বিভিন্ন জেলায় ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের কাজ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের মহারাজপুর এলাকায় ১২৫ দিনের প্রকল্পের কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন কেশপুর ব্লকের বিডিও শেখ মাসুদ করিম। ফিতে কেটে তিনি প্রকল্পের কাজের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিক, এলাকার বিশিষ্ট সমাজসেবী উৎপল পাঁজা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই প্রকল্পের মাধ্যমে এলাকার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।












Leave a Reply