নিজস্ব সংবাদদাতা, মালদা: প্রকাশিত হল এবছরের মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্যে সম্ভবত তৃতীয় হলেন মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র মোহাম্মদ সারোয়ার ইমতিয়াজ। জানা গেছে তার প্রাপ্ত নম্বর ৬৯০। বাড়ি মালদার ইংলিশ বাজার থানার বাগবাড়ি রাজনগর। রাজ্যে সম্ভবত তৃতীয় হাওয়ায় খুশি ওই ছাত্র মোহাম্মদ সারোয়ার ইমতিয়াজের পরিবারবর্গ। এই বিষয়ে ওই ছাত্র জানান, তিনি আশা করেছিলেন ১ থেকে ১০ এর মধ্যে থাকবে। কিন্তু এত ভাল রেজাল্ট হবে ভাবতে পারিনি। প্রত্যেকটি বিষয়ের ওপর তার একজন করে শিক্ষক ছিল তার। ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করত সে।
মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্যতৃতীয় হলেন মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র মোহাম্মদ সারোয়ার ইমতিয়াজ।












Leave a Reply