শনিবার উত্তর মালদার সমস্ত হজযাত্রীদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা, মালদা ২০ মে:- আগামীকাল রবিবার থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু হচ্ছে হজযাত্রা।তার আগেই শনিবার উত্তর মালদার সমস্ত হজযাত্রীদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব।এদিন মালতিপুর ব্লকের কমিউনিটি হলে ওই সভার আয়োজন করা হয়।জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুর রহিম বক্সির উদ্যোগে সভায় হাজির হন উত্তর মালদার প্রায় ১৪০০ জন হজযাত্রী।কর্মসূচিতে রহিম বক্সি ছাড়াও উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়,জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সংখ্যালঘুর সেলের সভাপতি মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা।প্রত্যেককে একটি করে পোশাক বহনকারী বড়ো ব্যাগ উপহার দেওয়া হয় নেতৃত্বের তরফে।

জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান,গোটা জেলার প্রায় ১৪ হাজার হজযাত্রীকে সংবর্ধনা জানানো হয়।তিনি আরোও বলেন,মক্কায় গিয়ে সুস্থভাবে হজ করে যেন ফিরে আসেন সকলে। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য হজযাত্রীরা যেন দোওয়া করেন,তারও আবেদন করলেন জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *