১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা বঞ্চনার বিরুদ্ধে এবং অন্যান্য নায্য পাওয়ার দাবিতে ফালাকাটা ব্লকের জটেশ্বরে বিশাল মিছিল তৃণমূলের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা বঞ্চনার বিরুদ্ধে এবং অন্যান্য নায্য পাওয়ার দাবিতে ফালাকাটা ব্লকের জটেশ্বরে বিশাল মিছিল তৃণমূলের। শনিবার বিকালে ফালাকাটা গ্রামীন ব্লক তৃনমূল যুব কংগ্রেসের ডাকে মিছিল ও পথসভা করা হয় জটেশ্বরে।এদিনের ওই মিছিলে তৃনমূল কংগ্রেসের বহু কর্মী-সমর্থকেরা অংশ গ্রহণ করেন। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ চন্দ্র রায় ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম, ফালাকাটা গ্রামীণ ব্লক যুব তৃণমূলের সভাপতি তাপস বর্মন ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *