নদীয়ার শান্তিপুর বাইগাছি মোড়ে ৩২তম মৃত্যু দিবস উপলক্ষে রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রয়াত প্রধানন্ত্রী রাজীব গান্ধীর ৩২তম মৃত্যুদিন শ্রদ্ধার সাথে পালন করা হলো আর তাই এই দিনটি স্মরণ করতে ভারতবর্ষের পাশাপাশি গোটা নদীয়া জেলা জুড়ে রাজীব গান্ধীর মূর্তি তে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। নদীয়ার শান্তিপুর বাইগাছি মোড়ে ৩২তম মৃত্যু দিন উপলক্ষে রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি মাল্যদানের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে পালিত হলো । উপস্থিত ছিলেন শান্তিপুর শহর কংগ্রেসের সভাপতি ও অন্যান্য জেলা কংগ্রেসের কর্মী বৃন্দ । পাশপাশি রানাঘাটে রানাঘাট শহর কংগ্রেসের পক্ষ রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় দক্ষিণপাড়া, আইস তলা রামনগরে। উপস্থিত ছিলেন কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও কংগ্রেসের কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *