নদিয়া; নিজস্ব সংবাদদাতা:- বিশে মে এবং একুশে মে পরস্পর দুই দিন ব্যাপী শান্তিপুর ট্যালেন্ট সার্চ অর্গানাজেশন থেকে মেধা আম্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরী এবং লাইব্রেরীর সন্মুখে নিউ গোধূলী লজে ।
পড়াশোনায় মেধাবী হওয়া সত্বেও , সৃজনশীলতা সংস্কৃতি বিভিন্ন বিষয়ে উপযুক্ত হয়ে না উঠলে সার্বিকভাবে সফলতা পাওয়া যায় না । অর্থাৎ বর্তমানে পড়াশোনাটা শেষ কথা নয় , একজন পড়াশোনায় কম মেধাবী হলেও তার হয়তো সঙ্গীত , নৃত্য , আবৃত্তি , অঙ্কনে বা অন্যান্য বিষয়ে যথেষ্ঠ প্রতিভা রয়েছে , সেটা হয়তো তার অভিভাবকের অগোচরে । হয়তো বড় কোন প্লাটফর্মে জায়গা না পেয়ে তার প্রতিভা হয়তো নষ্ট হয় অংকুরেই।
আর ট্যালেন্ট সার্চ অরগানাইজেশন এর কাজ হলো সেটাই, সেই ছাত্র বা ছাত্রীটির সুপ্ত মেধা অম্বেষণ করা যাতে সে আগামীতে পড়াশোনার বাইরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে । অর্থাৎ যাকে এককথায় বলে কাউন্সিলিং বা নিজেকে যাচাই করা । বিগত বছর থেকেই অভাবনীয় সাফল্য পাচ্ছেন এই ধরনের কর্মকাণ্ড করে এই ট্যালেন্ট সার্চ অর্গানাইজেশন নামক প্রতিষ্ঠানটি —- এমনটাই জানাচ্ছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার মিহির সাহা ।
অপর দিকে এই সংগঠনের পক্ষ থেকে তন্ময় কুন্ডু নামক অপর একজন কর্ণধার জানাচ্ছেন শুধু মাত্র নৃত্যের ক্ষেত্রে বিভাগ থাকছে চারটি — শুন্য থেকে আট, আট থেকে বারো, বারো থেকে ষোলো এবং ষোলো থেকে কুড়ি বছর পর্যন্ত । বাকি ক্ষেত্রে অর্থাৎ রবীন্দ্র ও নজরুল গীতি, আবৃত্তি , অঙ্কন প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে বিভাগ তিনটি ; এছাড়া অন্যান্য সংগঠনের প্রতিযোগিতার সাথেই ট্যালেন্ট সার্চের কি পার্থক্য সেটাও জানালেন এই সংগঠনের পক্ষে তন্ময় কুন্ডু ।
এই সংগঠনের পক্ষ থেকে দীপঙ্কর প্রামাণিক জানাচ্ছেন তাদের হেড অফিস কলকাতার শোভাবাজারে । আগামীদিনে কলকাতার শান্তিনিকেতনে সমস্ত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠান করা ছাড়াও তাদের নানাবিধ পরিকল্পনা রয়েছে আগামীতে । এছাড়াও আগামীকাল রয়েছে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান , সূত্রের খবর উপস্থিত থাকছেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং শহরের পৌর চেয়ারম্যান সুব্রত ঘোষ , পৌর সভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় সহ অনেকেই ।












Leave a Reply