আবদুল হাই, বাঁকুড়াঃ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর এই ভাবধারায় অভিভূত হয়ে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি গ্রামের দিব্যেন্দু গোস্বামী ছোট থেকেই পশু পাখি দের প্রতি নিঃস্বার্থ সেবা ভালোবাসা চালিয়ে যাচ্ছে। এখন তাঁর উদ্যোগে তৈরি হয়েছে গঙ্গাজলঘাটি পশুপাখি স্বেচ্ছাসেবী সংস্থা। যেখানে এলাকার বহু পশু পাখি প্রেমী মানুষজন যুক্ত হয়েছেন। রবিবার সকালে গঙ্গাজলঘাটি বাজারে পশুপাখিদের রক্ষার জন্য একটি সচেতন মূলক প্রচার মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলটি বাজার পরিক্রমা করে এবং গঙ্গাজলঘাটি থানার সামনে এসে শেষ হয়। পথ দুর্ঘটনার রোধ পথ চলতি কুকুরদের গলায় রেডিয়াম টেপ লাগানো হয়। সাথে সাথে পথ চলতি গাড়ির চালকদের হাতে তুলে দেওয়া হয় সচেতনতার লিফলেট। আগামী দিনেও এই সংগঠনটি পশু পাখিদের রক্ষায় কাজ করে যাবে বলে জানান। গঙ্গাজলঘাটি এলাকায় এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা।
সচেতনতার বার্তা নিয়ে পশুপাখী প্রেমীদের বাজারে মিছিল।












Leave a Reply