গত ৩০ শে এপ্রিল ইন্দাসে জনসভায় এসে বজ্রাঘাতে মৃতের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আবদুল হাই, বাঁকুড়াঃ সিবিআই এর ডাকে সাড়া দিয়ে কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি এবং সিবিআই এর সামনাসামনি হয়েছিলেন আর সে পর্ব মৃত্যু যথারীতি পূর্ব নির্ধারিত জনসংযোগ যাত্রা আবারো শুরু করলেন তিনি। এবার অভিষেক ব্যানার্জি বাঁকুড়ার ইন্দাস থেকে সোমবার দ্বিতীয় দফায় নবজোয়ার কর্মসূচি শুরু করলেন
গত ত্রিশে এপ্রিল ইন্দাসে তৃণমূল কংগ্রেসের একটি জনসভায় এসে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর এবং আহত হয়েছিলেন ৭৫ , জন তৃণমূল কর্মী সহ এক সাংবাদিক। আজ মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্য এবং আহত তৃণমূল কর্মীদের এক সাংবাদিকের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যে মৃতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং আহতদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস । অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করে আগামী দিনে আরো বেশি করে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন ।
মৃত ব্যক্তিদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল সেই মতই আজ দেখা করেন এবং কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *