শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ,আর কিছুক্ষণ পরেই ইন্দাসের মাটিতে পা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়।

আবদুল হাই, বাঁকুড়াঃ আর কিছুক্ষণ পরেই ইন্দাসের মাটিতে পা দেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।ইন্দাস কলেজে হেলিপ্যাডে নামবে হেলিকপ্টার। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে তৎপর প্রশাসনিক আধিকারিকরা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। অভিষেক বন্দোপাধ্যায় আকাশপথে ইন্দাস কলেজে মাঠে নামবেন।তাই তারই একদফা মহড়া হয়ে গেল। ইন্দাস কলেজ মাঠে হেলিকপ্টার ওঠা নামা ট্রায়াল রান হয়ে গেল।ইন্দাস কলেজ মাঠে নামার পরই তারপর সোজা ইন্দাস হাইস্কুলের ময়দানে নির্ধারিত কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।গোটা ইন্দাস সবুজ পতাকায় মুড়ে ফেলা হয়েছে। ইন্দাসের হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে অভিষেক বন্দোপাধ্যায় এর অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *