আগে তৃণমূল বলত খেলা হবে, এখন সিবিআই বলে খেলা হবে” শাসকদল সিবিআই নিয়ে খোঁচা সুকান্ত মজুমদারের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: একের পর এক তৃণমূল নেতাকে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হচ্ছে। বাদ যাননি তৃণমূলের সাংসদ তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সিবিআইয়ের তদন্ত নিয়ে এবার তৃণমূলকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

মঙ্গলবার হ্যান্ডলুম উইভার সেলের উত্তরবঙ্গ জোনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে সমালোচনায় সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, “আগে তৃণমূল বলতো খেলা হবে। এখন আর বলে না। এখন সিবিআই বলছে খেলা হবে। আমরা বলি খেলা তো সবে শুরু। পঞ্চায়েতে খেলা শুরু হবে। এরপর লোকসভা নির্বাচনে খেলা হবে। তখন থেকেই বিধানসভা নির্বাচনে খেলার প্রস্তুতি শুরু হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *