নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটার সুভাষপল্লী এলাকার এক ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তার ঔষধের দোকান থেকে। মৃত ওই ঔষধ ব্যবসায়ীর নাম বাদল চক্রবর্তী। জানা গিয়েছে, এই ব্যবসায়ী আগে সরকারি চাকুরি জীবী ছিলেন এরপর অবসর গ্রহণের পর তিনি ফালাকাটায় নিজের বাড়ির পাশেই এক ঔষধের দোকান খোলেন। মঙ্গলবার সকালে তার দোকানের কর্মচারীরা সকালে দোকান খুলেই দেখেন তার মালিকের ঝুলন্ত অবস্থায় দেখতে পান।এরপর ফালাকাটা থানায় খবর দিলে ফালাকাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে এরপর সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ফালাকাটার সুভাষপল্লী এলাকার এক ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তার ঔষধের দোকান থেকে।












Leave a Reply