বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার চোখের সামনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে শান্তিপুরে ফিরে এলেন শান্তিপুর গয়েশপুরের যুবক সুজয় সিংহ রায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার চোখের সামনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে শান্তিপুরে ফিরে এলেন শান্তিপুর গয়েশপুরের যুবক সুজয় সিংহ রায়। এদিন তিনি প্রথমে শান্তিপুরে এসেই প্রাথমিকভাবে চিকিৎসা করানোর জন্য যান শান্তিপুর হাসপাতালে, সেখান থেকেই রওনা দেন বাড়ি উদ্দেশ্যে। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তার ভয়ংকর অভিজ্ঞতার কথা। চোখের সামনেই একের পর এক ট্রেনের কামরা পাল্টি খায়, মৃত্যু হয় বহু মানুষের। কেউ পড়ে থাকে ক্ষতবিক্ষত অবস্থায় কেউ আবার আর্তনাদ শুধুই বাঁচার জন্য। তবে চোখের সামনে ঘটে যাওয়া স্মৃতি এখনো তিনি ভুলতে পারছেন না। যদিও বেশ খানিকটা সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি, এরপর বালেশ্বরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভয়ংকর ট্রেন দুর্ঘটনা নিয়ে কি বললেন শান্তিপুরের যুবক সুজয় সিংহ রায় শুনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *