রানাঘাট রামনগর পরিমল ভবনে দুঃস্থ ও গরিবদের সাহায্যার্থে ৫টাকার বাজার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বর্তমানে দুঃস্থদের পাশে থেকে তাদের সুখ দুঃখ কে কিছুটা লাঘব করার জন্য হিউম্যানিটি কয়েক বছর ধরে পাশে রয়েছেন। মঙ্গলবার রানাঘাট রামনগর পরিমল ভবনে দুঃস্থ ও গরিবদের সাহায্যে তারা ৫টাকার বাজার বসালেন। দুই দিন ধরে এই বাজার চলবে। বিশেষ করে যে সব প্রান্তিক দুঃস্থ, গরীব মানুষ তাদের সামর্থ্য নেই ইচ্ছা আছে তাদের জন্য এই বাজার। সেখানে জমা কাপড় থেকে শুরু করে সবজি, নানা প্রকার জিনিস পত্র ক্রয় করতে পারে। তাদের আত্মমর্যাদা কে সন্মান দিয়ে এই ৫ টাকা দিয়ে তারা জিনিস পত্র ক্রয় করতে পারবেন। কুপনের মাধ্যমে তাদের দৈনন্দিন জিনিস পত্র নিতে পারবে এতে প্রান্তিক দুঃস্থ, দরিদ্র মানুষরা প্রচণ্ড উপকৃত হন। এই প্রসঙ্গে হিউম্যানিটি সম্পাদক কি জানালেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *