পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই প্রায় ১১ ঘন্টা জেরা করলো বীরনগর পুরসভার পুরপ্রধান পার্থকুমার চট্টোপাধ্যায়কে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই প্রায় ১১ ঘন্টা জেরা করলো বীরনগর পুরসভার পুরপ্রধান পার্থকুমার চট্টোপাধ্যায়কে। এদিন সিবিআই এর দুটি দল প্রতিনিধি পৃথকভাবে বীরনগর পুরসভা ও পুরপ্রধান পার্থ কুমার চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়।দীর্ঘ সময় ধরে
পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই অফিসাররা।পুরপ্রধান পার্থ কুমার চট্টোপাধ্যায় দাবি করেন এই সিবিআই তদন্ত পুরোপুরি বিজেপির চক্রান্ত। নদীয়ার বীরনগর পুরসভা নিয়োগে কোন অনিয়ম নেই । বীরনগর পুরসভা থেকো সিবিআই কোন অনিয়মের নথি বাজেয়াপ্ত করতে পারেনি। একইসঙ্গে তিনি জানান তার বাড়ি থেকেও সিবিআই কোনো নথি বাজেয়াপ্ত করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *