দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হরিরামপুর ব্লকের অন্তর্গত মহেন্দ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করলে হরিরামপুর থানার পুলিশের বিশেষ দল। শনিবার দুপুরে ৩টায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয় হরিরামপুর থানার পুলিশ প্রশাসনের একটি দল। এরপরই প্রচুর পরিমাণ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। যদিও পুলিশের আসার খবর পেয়ে আগেভাগেই পালিয়ে যান ব্যবসায়ীরা। আসন্ন দীপাবলিতে যেন নিষিদ্ধ শব্দবাজি বিক্রি ও তার ব্যবহার না হয় তার দিকে সজাগ দৃষ্টি রাখছে হরিরামপুর থানার পুলিশ প্রশাসন । বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হলেও ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি হরিরামপুর থানার পুলিশ। দীপাবলীর আগে শব্দবাজি উদ্ধারকে বড় রকমের সাফল্য হিসেবে দেখছে হরিরামপুর থানার পুলিশ।। কালী পুজোর আগে ও পরে লাগাতার অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার।
দক্ষিণ দিনাজপুরে কালীপুজোর আগে উদ্ধার প্রচুর পরিমাণ শব্দ বাজি।












Leave a Reply