নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো। বাঁকুড়া জেলার দুর্লভপুর শ্রমিক ভবনে অন্যান্য বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ ভাবে কালী পুজো অনুষ্ঠিত হবে। এবছর তাদের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করল। এখানের পুজোর সকল ব্যবস্থাপনায় রয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি রথীন ব্যানার্জি। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পুজোর শুভ উদ্বোধন করলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরে এখানের অনুষ্ঠানে যোগ দেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি সুদীপ রাহা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেত্রী রাজ্যনা হালদার। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব।
দুর্লভপুর শ্রমিক ভবনের কালী পুজোর উদ্বোধন করলেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।












Leave a Reply