“আপনারা দেখেছেন কিভাবে আমাদের রাজ্যে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা চলছে’ বললেন – সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের দুদিনব্যাপী জেলা অধিবেশনে উপস্থিত হয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এই অধিবেশনে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মোহাম্মদ সেলিম। পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের কার্যালয় সাংবাদিক বৈঠকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, আপনারা দেখেছেন আমাদের রাজ্যের দুর্নীতিগ্রস্তদের কিভাবে বাঁচানোর চেষ্টা চলছে। একটা গলার স্বরের স্যাম্পেল নেওয়ার জন্য গোটা চিকিৎসা বিভাগ এবং ডাক্তারদের পর্যন্ত ব্যবহার করা হয়েছে। যেকোনো দুর্নীতির তদন্ত হলে বিভিন্ন সংস্থা গুলিকে এর মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় এবং যে কোন বেআইনি কাজের এরকম র‍্যাকেট তৈরি হয়। আমরা দেখলাম ইডি সিবিআই কতটা অসহায় বাইরে দাঁড়িয়ে আছে। এ কাকু যে সে কাকু নয় এবং এই যে পিসি যেসে পিসি নয়। কারণ আরএসএস আমাদের রাজ্যে যে রাজনীতি করেছে পরিবর্তনের নামে তৃণমূলকে তৈরি করে এখানে বিজেপির জায়গা বাড়ানো এবং হিন্দুত্ববাদী একটা জায়গা তৈরি করা ও বামপন্থীদের আন্দোলন কে রুখে দেওয়ার জন্য এই ধরনের লোকজনকে জায়গা করে দিয়েছিল আরএসএস তৃণমূলের দুর্নীতি বাড়ানোর জন্য। এখন বিজেপি বড় বড় কথা বলছে এক সময় এই লোকগুলো তৃণমূল ছত্রছায়ায় থেকে এই দুর্নীতিগুলো করেছে। এরই মধ্যে কেন্দ্রীয় এজেন্সি গুলো মাঝেমধ্যে ঝাঁপ থেকে বেরোচ্ছে আবার ঝাপের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা কয় মাস আগে দেখলাম কেন্দ্রীয় এজেন্সি গুলো কখনো ভাইপোকে কখনো তার বউকে এবং কখনো তার শালিকে ডাকছে কিন্তু এখন তারা চুপ এমনকি বিজেপির নেতারাও এখন ভাইপো সম্পর্কে চুপ কারণ আরএসএস তার পত্রিকায় লিখে দিয়েছে ও হচ্ছে অবোধ গরু।কারণ যখন বামপন্থীদের আন্দোলন বলিষ্ঠ হচ্ছে মানুষ আন্দোলনের নামছে তখন বিজেপি মনে করে না এই তৃণমূল থাক। এখন আর ভাইপোর কথা বিজেপি নেতাদের কাছে শুনতে পাবেন না এখন সবাই আবার কাকু নিয়ে পড়েছে। আপনাদের শোনাবে ইন্ডিয়া জোটকে শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কিন্তু আদতে কুড়ি তারিখ তিনি আবার নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। সবটাই ভাওতাই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *