
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্যারেড গ্রাউন্ডে শুরু হল ১৮তম ডুয়ার্স উৎসব। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। শোভাযাত্রাতেও দেখা যায় বিভিন্ন জনজাতির মানুষকে। এছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও সেখানে উপস্থিত ছিল। এদিন শহরের চৌপথি এলাকার বিএম ক্লাবের মাঠ থেকে ওই শোভাযাত্রা শুরু হয়। এদিন ফিতে কেটে উৎসবের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক, আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী প্রমুখ।












Leave a Reply