
বস্ত্র পরিধান করেছো,
বিবস্ত্রতায় নিমজ্জিত-
যদি তর্জনী দেখিয়ে বলে বিবস্ত্র
তার সুশীলতায় বাধাপ্রাপ্ত হয়-
কত শত সতী নারী বিবসন হয়ে,
শিষ্ট ও মার্জিত জনের কাছে-
তার খোঁজ কে বা কারা রাখে,
শৈশববাস্থায় পড়তে হয় হিংস্রের কবলে।
বিলাসপূর্ণ চালচলনের কি মূল্য আছে?
যেখানে মানবিকতাই বিবসন-
সেখানে শরমের প্রচ্ছদ মূল্যহীন,
শৈশব যখন নরখাদকের মুখে গ্রাস-
কিবা প্রয়োজন উলঙ্গকে বস্ত্রের আড়ালে রেখে?
শৈশব তো সবসময়ই বিবশ
তবে কি বসন পরিধান করবে বা করছে
সমাজবিধি?












Leave a Reply