লোকসভা নির্বাচনে ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছে জয়প্রকাশ জনতা দল, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আগামী লোকসভা নির্বাচনে ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছে জয়প্রকাশ জনতা দল। আজ তারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস। আজ একটি প্রার্থী হুগলি জেলায় প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন গোপাল পান্ডে। । আজ কলকাতার ভারত সভা হলে জনসংযোগ,প্রচার অভিযান কর্মীসূচি নিয়ে এক সভা অনুষ্ঠিত হল। এদিন ১১জনের এক কমিটি গঠন করা হয় যারা লোকসভায় প্রার্থী পদ নিয়ে সিন্ধান্ত গ্রহণ করবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস,রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণ প্রসাদ সেন,বিপিনেস পান্ডে, শ্যামল মুখার্জি, দিবাকর দত্ত, সহ অন্যান্যরা।।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোক সেবক সংঘর,পশ্চিমবঙ্গের সভাপতি সুশীল মাহাত,সাধারণ সম্পাদক, দেবরাজ মাহাত।
উত্তর বঙ্গের জনগন এর উন্নয়ন এর জন্য লড়াই করা নেতা,শিবসেনা থেকে আগত,
উত্তম কুমার নন্দী,আজ জয়প্রকাশ জনতা দল এ যোগদান করলেন। রাষ্ট্রীয় সহসভাপতি ডা ,এস, কে, জৈন,হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত এর মহারাষ্ট্র প্রদেশ এর সহসভাপতি ভোলা জি, জয়প্রকাশ জনতা দল এর ঝাড়খণ্ড প্রদেশ এর সাধারণ সম্পাদক,শিবু সিংহ উপস্থিত ছিলেন। এছাড়া রাজ্য কমিটির মানিক দাস,আসাদ আলী খন্দকার,গোপাল পান্ডে,দিবাকর দত্ত ,মোঃ সিদ্দিকী,জেলা সভাপতি, সজল অধিকারী,চিন্ময় ঘোষ,সত্যনারায়ণ পান্ডে,সুনীল মাহাতো,উদয় পাঠক, বকুল মণ্ডল,সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *