পূর্ব বর্ধমানের কাটোয়ায় জন-গর্জন সভায় অভিষেক ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ময়নাগুড়ি, নারায়ণগড়, গঙ্গারামপুর, বসিরহাটের পর এবার লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য পূর্ব বর্ধমানের কাটোয়া। শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে কাটোয়া স্টেডিয়াম মাঠে অভিষেকের জনগর্জন সভাকে কেন্দ্র করে কর্মী, সমর্থকদের তত্‍পরতা তুঙ্গে ছিল।
কংক্রিটের আড়াইহাজার বর্গ ফুটেরও বড় হ্যালি প্যাড তৈরি করা হয় কাটোয়া স্টেডিয়ামে। পাশাপাশি সেখান থেকে সভামঞ্চে যাওয়ার জন্য ৩০০ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ঢালাই রাস্তাও তৈরি হয় বলে খবর। অভিষেক ছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী অরূপ বিশ্বাস,বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকার সহ জেলা তৃণমূল বিধায়কেরা।

এদিন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড. শর্মিলা সরকারের সমর্থনে সভা করেন অভিষেক। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে ২০১৪ সাল থেকেই টানা জিতে আসছে তৃণমূল। তৃণমূলের তরফে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে প্রার্থী করা হয়েছে পেশায় চিকিত্‍সক এবং জেলার ভূমিকন্যা শর্মিলাকে। তাঁর আদি বাড়ি কাটোয়ার অগ্রদ্বীপ গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *