গরম পড়তে না পড়তেই সাপের উপদ্রব শুরু হয়েগেছে, এমনি এক চাঞ্চল্য কর ঘটনা ঘটলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- গরম পড়তে না পড়তেই সাপের উপদ্রব শুরু হয়েগেছে। এদিন এমনি এক চাঞ্চল্য কর ঘটনা ঘটলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। বালুরঘাট লোকনাথ মন্দির এলাকায় এক গৃহস্তের বাড়িতে রান্না ঘরে লক্ষ্য করা যায় এক মাঝারি আকৃতির এক সাপ। কোথায় আছে সাপের ভয় সকলে পায়, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর দেওয়া হয় সর্প বিষরোদ অতনু ঘোষ কে। ঘটনাস্থলে অতনু বাবু এলে ওই সাপটিকে যুদ্ধ কালীন তৎপরতার সঙ্গে উদ্ধার করেন। পরে সাপ টিকে নিজ পরিবেশে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। জানা যায় এটি একটি বেত আছরা সাপ। গরমের পারদ বেড়ে গিয়েছে, ঠাণ্ডার খোঁজে সাপ পোকা মাকড় গৃহস্তের ঘরে ঢুকছে বলে জানান অতনু বাবু। অতনু বাবু বলেন “সাপ বাড়িতে ঢুকলে ভয় না পেয়ে সর্প প্রেমীদের খবর দিন নয়তো ফরেস্ট ডিপার্টমেন্টকে। সাপ উদ্ধার করা হবে। কিন্তু সাপ কেউ মারবেন না। একটি সাপ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে।

বাইট: অতনু ঘোষ (উদ্ধার কারি)