
নিজস্ব সংবাদদাতা, মালদা :—একই বাড়ির পরপর দুটি ঘরে চুরি। একই রাতে দুই ভাইয়ের ঘরে চুরি। চাঞ্চল্য মালদার মানিকচকের চৌকি মিরদাতপুর অঞ্চলের নেহালু টোলা এলাকায়।ঘটনা সম্পর্কে জানা গেছে নেহালু টোলার বাসিন্দা দুই ভাই আখতার শেখ ও সাত্তারের ঘরে চুরি হয়েছে। দুই ভাই ও তাদের স্ত্রী শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছিলেন।ফাঁকা ঘরের সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে নগদ টাকা, সোনার গহনা ও জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। সকালে বাড়ি ফিরতে মাথায় হাত বাড়ির মালিকের।ঘরের তালা খোলা জিনিসপত্র ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে। সবকিছু খোঁজাখুঁজি করে দেখতে বুঝতে পেরেছে নগদ টাকা সোনা দানা চুরি হয়েছে। ঘটনাটা মানিকচক থানায় জানানো হয়েছে বলে দাবী পরিবারের ।ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।











