দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিশু দিবসে দুস্থ শিশুদের পোশাক বিতরণ করলো বালুরঘাটে ” আমরা বন্ধুরা ” গ্রুপ। প্রায় পঁচাত্তর জন শিশুকে নতুন পোশাক দেওয়া হয় দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিবস তথা শিশু দিবসে।বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পাওয়ার হাউজ এলাকায় আমরা বন্ধুরা গ্রুপের সদস্য জয় রায় বলেন আমরা যারা বন্ধুরা এই এলাকায় আড্ডা দিই তারাই এই গ্রুপটি বানিয়েছি। করনার সময়তেও প্রায় একমাস ধরে কিছু দুস্থদের খাবারের ব্যাবস্থা ও কাপড় জামার ব্যাবস্থা করেছিলাম আমরা । কিছুদিন ধরেই আমাদের ভাবনা ছিল যে এলাকার যে সকল দুস্থ বাচ্চারা পোশাকের অভাবে কষ্ট পায় তাদের জামাকাপড় দেওয়া হবে। আজ আমরা এই শিশু দিবসকে সামনে রেখে গ্রুপের পক্ষ থেকে প্রায় পঁচাত্তর জন বাচ্চাকে পোশাক দেওয়া হলো। আগামী দিনে আরো কিছু ভাবনা আছে।
শিশুদের পোশাক বিতরণ করলো বালুরঘাটে ” আমরা বন্ধুরা ” গ্রুপ।











