দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারি প্রকল্পের একাউন্ট থেকে উধাও কয়েক লক্ষ টাকা। বালুরঘাট পুরসভার ঘটনা। ব্যাংক একাউন্ট থেকে উধাও অর্থের পরিমান 14,40,068 টাকা। বিষয়টি নজরে আসা মাত্রই বালুরঘাট থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে পুরসভার তরফে। ভারতীয় ন্যায় সংহিতা 316/2 318/4-এ প্রতারণা ও বিশ্বাসভঙ্গ ধারায় এফআইআর করে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাঙ্ক of ইন্ডিয়ার বালুরঘাট শাখায় পুরসভার যে একাউন্ট রয়েছে সেখান থেকে 12 ও 13 নভেম্বর দুই দিনে মোট তিনটি আলাদা আলাদা চেকে 14,40,068 টাকা কেউ তুলে নিয়েছে।











