
ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা ১০ মে: মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার রামবাগ হাটপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল রহিম সেখ (১৪) নামে এক নাবালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রহিমের বাবা-মা কর্মসূত্রে উড়িষ্যায় থাকেন। পরিবারের অভ্যন্তরীণ অশান্তি দীর্ঘদিন ধরেই চলছিল বলে জানা যায়। এমনকি রহিমের মা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার করছেন।
ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে পারিবারিক অশান্তির কারণেই মানসিকভাবে ভেঙে পড়ে রহিম এই চরম পদক্ষেপ নিয়েছে। শনিবার সন্ধ্যে পাঁচটা নাগাদ আত্মহত্যার খবর জানাজানি হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তড়িঘড়ি ভগবানগোলার কানা পুকুর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।












Leave a Reply