
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কথিত আছে আজ এই দিনে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে এসেছিলেন। তারপর থেকেই সলিলো ধারা হয়ে বয়ে চলেছে এই ধরাধামে। আর এই গঙ্গাবক্ষে যাদের কাজ, অর্থাৎ মৎস্যজীবী থেকে ফেরি ঘাটওয়ালা সকলেই গঙ্গাকে আঁকড়ে ধরেই তাদের জীবিকা নির্বাহ করে চলেছে, তাই মা গঙ্গার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়েই ভক্তি ভরে প্রতি বছরের মত সুসজ্জিত মণ্ডপের দ্বারা মা গঙ্গার মূর্তি নির্মাণ করে সকাল থেকেই চলে পুজোপাঠ। বহু দূর দূরান্ত থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকার সকল স্তরের মানুষ আজ পূর্ণ লাভের উদ্দেশ্যে গঙ্গায় পুজো পাটের মধ্য দিয়ে গঙ্গাস্নান সারার পর করজোড়ে প্রণাম করেন মা গঙ্গার উদ্দেশ্যে। বহু দূর দুরান্ত থেকে পূর্ণ্যার্থীরা আসার কারণে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয় বেশ কিছু উদ্যোগ…. যেমন গঙ্গার পার গুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, গঙ্গার ঘাট গুলিকে সংস্কার করা, বিভিন্ন রকম সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক, আজকের দিন কে বিশেষ মান্যতা দিয়ে আরতি মঞ্চের উপরে বিশেষভাবে গঙ্গা আরতি প্রদর্শন,থাকছে সকলের মধ্যে প্রসাদ বিতরণ। পৌরসভার সাথে যৌথভাবে প্রশাসনের তৎপরতাও থাকে চোখে পড়ার মতন। পুণ্য লাভের উদ্দেশ্যে গঙ্গা স্নানে এসে কোনরকম আপত্তিকর ঘটনা যেন না ঘটে সেদিকে ও কড়া নজর রেখেছেন জিয়াগঞ্জ পুলিশ প্রশাসন।












Leave a Reply