
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- “সংখ্যালঘুদের বুঝতে হবে, বিজেপি-র লড়াই তাদের বিরুদ্ধে নয়। হ্যাঁ আপনাদের বিরুদ্ধে লড়াই করছে, যাতে আপনাদের বাড়ির ছেলের হাত থেকে পাথর কেড়ে নিয়ে বই তুলে দেওয়া যায়, তলোয়ারের পরিবর্তে কলম তুলে দেওয়া যায়। এটাই বিজেপি-র লড়াই। আমি চাই, দুর্গাপুজো এবং মহরমের মিছিল একই সময়ে, একই রাস্তা দিয়ে যাবে। কোনও সংঘর্ষ, কোনও দাঙ্গা, সাম্প্রদায়িক বিভাজন নেই। বাংলাকে বাঁচাতে হবে, বাংলার বহুত্ববাদকে বাঁচাতে হবে, বাংলার মাটিকে রক্ষা করতে হবে।” বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েই মন্তব্য শমীক ভট্টাচার্যের












Leave a Reply