এই প্রথম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা সেলকে বিশেষ গুরুত্ব দিয়ে তৃণমূল ভবনে আলাদা আলাদা ঘর বরাদ্দ করলেন।।

সুখময় মন্ডল ও রাজীব দত্ত, কলকাতা:-  বিধানসভা নির্বাচন আসন্ন। ২০২৬ এর তৃণমূল কংগ্রেস যাতে আরো বেশি সংখ্যক আসন পেয়ে চতুর্থ বারের জন্য সরকার গঠন নিশ্চিৎ করতে পারে সেই লক্ষ্যে শাখা সংগঠনগুলোকে মজবুত করতে তিনি সচেষ্ট।
শিক্ষা সেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসুর অনুরোধ শিক্ষা সেলের বিভিন্ন শাখার জন্য তৃণমূল ভবনে সাংগঠনকে মজবুত করতে আলাদা আলাদা ঘর বরাদ্দ করেন। প্রতি বৃহস্পতিবার ৩-৬টা প্রাথমিক, মাধ্যমিক,ওয়েবকুপা, শিক্ষাবন্ধু সমিতির নেতৃত্বের সঙ্গে সদস্যদের পেশাগত সমস্যার সমাধান এবং নির্বাচনী কর্মসূচি রূপায়নের জন্য এই ব্যবস্থা বলে জানা গেছে।


এবারের একুশে জুলাই ছিল শতাব্দী সেরা ঐতিহাসিক একুশে জুলাই। সমাবেশে শিক্ষা সেলের প্রায় ২০ ০০০ সদস্য তাতে যোগ দেন। শুধুমাত্র শিয়ালদহ থেকেই জেলা প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান দেবব্রত সরকার ও ওয়েবকুপার সহ সভাপতি অধ্যাপক মহীতোষ গায়েনের নেতৃত্বে প্রায় ১২ হাজার শিক্ষকদের নিয়ে কড়া রোদে খালি মাথায় ঝড় তোলা মিছিলটি বৌবাজার হয়ে ,সেন্ট্রাল হয়ে ধর্মতলায় সামিল হয়। এছাড়া ধর্মতলায় ,হাওড়া ও বিভিন্ন সাংগঠনিক জেলা থেকে আরো প্রায় সর্বস্তরের শিক্ষক সমাজ মিলিত হয় এই শহিদ তর্পণে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৬ এর বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়ে আগামীর দলীয় কর্মসূচির নির্ঘণ্টের দিক নির্দেশ দিলেন এদিন, সাথে সাথেই বিজেপি সরকার ও বামপন্থীদের বিরুদ্ধে তোপ দাগেন তারা।
সূত্র থেকে জানা যায় গতকাল অর্থাৎ ২৪ জুলাই প্রাথমিক সেলের এর সভাপতি পলাশ সাধুখাঁ, মাধ্যমিক এর বিজন সরকার ওয়েবকুপার তিন সহ সভাপতি অধ্যাপক সেলিম বক্স মন্ডল, অধ্যাপক মহীতোষ গায়েন ও অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় তাদের জন্য বরাদ্দ ঘরে বিকেল‌‌ ৩টে থেকে ৬টা পর্যন্ত সাংগঠনিক সভা সারেন ।

তারপর ৬টা নাগাদ তৃণমূল কংগ্রেস ভবনে আসেন শিক্ষা সেলের চেয়ারম্যান ও
ওয়েবকুপার সভাপতি ও শিক্ষা সেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসু তাদের নিয়ে প্রথমে সেলের সব শাখার নেতৃবৃন্দদের নিয় একত্রে এবং পরে আলাদা আলাদা করে আগামীর রাজনৈতিক কর্মসূচির রূপরেখা ও নির্দেশনা দেন। অচিরেই শিক্ষা সেলের সব শাখা পশ্চিমবঙ্গ ,আসাম সহ ভারতের বিভিন্ন স্থানে বিজেপির ভাষা সন্ত্রাস এবং কেন্দ্রীয় সরকারের বঙ্গের প্রতি আর্থিক বঞ্চনার বিরুদ্ধে পথসভা, মিছিলের মাধ্যমে দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বিরোধী দলের সন্ত্রাস ও বঞ্চনার বিরুদ্ধে এবার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শিক্ষক সমাজ মাঠে নেমে গঢ়ে তুলবে প্রতিরোধ আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *