
পূর্ব বর্ধমান – কাটোয়া, নিজস্ব সংবাদদাতা :- আজ ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়ণ দিবস। ২২শে শ্রাবণ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ২২শে শ্রাবণ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্ৰুপ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের মেঝিয়ারী হাটতলায় মাতৃভাষা কোচিং সেন্টারে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ২২শে শ্রাবণ হোয়াটসঅ্যাপ গ্ৰুপের সদস্য ও ছাত্র-ছাত্রীরা। কবিতা গান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্ৰুপের এইরকম অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল।












Leave a Reply