
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা জীবনদ্বীপ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ১৬দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়,মঙ্গলবার ছিল যার চূড়ান্ত ফাইনাল খেলা,এই দিন ঝাড়গ্রাম জেলার মামা ভাগ্না একাদশ এবং বাঁকুড়া জেলার শিবম একাদশের মধ্যে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় ঝাড়গ্রাম জেলার মামা ভাগ্নে একাদশ ট্রাইবেকার মাধ্যমে জয় লাভ করে,এই দিন জয়ী এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,জেলা পরিষদের বিদ্যুৎ কর্মদক্ষ চন্দন সাহা, এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ক্রীড়াবিদ সন্দীপ সিংহ, বিশ্বজিৎ সরকার, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজিব ঘোষ, সুশান্ত সিংহ, মানষ নায়েক, দেব কুমার দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন ক্লাবের সভাপতি আজিমুদ্দিন মন্ডল,সম্পাদক আবুলফজল শা ও সাইদুল মন্ডল,ক্রিয়া সম্পাদক নিজামুদ্দিন মন্ডল জানিয়েছেন আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হবে, জানা গিয়েছে এই তিন দিনের সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন দিব্যেন্দু নায়েক,তবে শেষ দিনের ফাইনাল খেলাতে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।












Leave a Reply