বড়জুমলা পয়েন্টে জোরদার নাকা চেকিং, সতর্ক পুলিশ প্রশাসন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- রঘুনাথগঞ্জ–লালগোলা সীমান্ত সংলগ্ন বড়জুমলা পয়েন্টে জোরদার নাকা চেকিং চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাকা চেকিং চলাকালীন প্রতিটি যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বেআইনি কার্যকলাপ, চোরাচালান ও অনুপ্রবেশ রুখতেই এই কড়া নজরদারি।
রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই নাকা চেকিং-এর মূল উদ্দেশ্য। আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।
এদিকে পুলিশের এই তৎপরতায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, নিয়মিত নাকা চেকিং হলে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ অনেকটাই কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *