পতিরামে আন্দমার্গ বিদ্যালয়ের ৪১তম বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের অভিনয়ে মাতলো মাঠ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পতিরাম আন্দমার্গ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পারপতিরাম মাঠে। এ বছর বিদ্যালয়ের একচল্লিশতম বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল আচার্যা কৃপাময়ী ব্রম্ভচারিনী, হেমতাবাদ আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল আনন্দ অভিধেনা অবধূতিকা, পতিরাম আনন্দমার্গ বিদ্যালয়ের প্রিন্সিপাল রুমা বসাক রায় এবং বিদ্যালয়ের সেক্রেটারি দেবেন্দ্রনাথ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পতিরামের বিশিষ্ট ব্যক্তিবর্গ—বিনয় কুমার সাহা, অমূল্য মন্ডল, সাগর কুমার সরকার, পার্থ চ্যাটার্জি, নির্মল রঞ্জন চৌধুরি, বিপুল সরকার সহ আরও অনেকে।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের দৌড়, দীর্ঘ লম্ফন সহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের মনোজ্ঞ অভিনয়। মাদার তেরেসা, মাতঙ্গিনী হাজরা, নতুন জামাই, লাঠি হাতে বুড়ো সেজে ছাত্রছাত্রীরা মাঠে নেমে দর্শকদের মন জয় করে নেয়। রঙিন এই পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা যেন এক আনন্দোৎসবে পরিণত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *