
বুনিয়াদপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস-এর হরিরামপুর ও কুশমন্ডি বিধানসভার প্রার্থী।
এদিন হরিরামপুরের প্রার্থী বিপ্লব মিত্র এবং কুশমন্ডির প্রার্থী রেখা রায় মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার আগে বুনিয়াদপুর শহর জুড়ে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুবাস ভাওয়াল এবং রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা প্রার্থী বিপ্লব মিত্র-সহ বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক। বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
তবে প্রশাসনের তরফে বাসস্ট্যান্ড এলাকাতেই মিছিল আটকে দেওয়া হয়। এরপর পাঁচজনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুরে বক্তব্য রাখেন। তাঁদের দাবি, উন্নয়নমূলক কাজের ভিত্তিতেই মানুষ তাঁদের সমর্থন করবেন।












Leave a Reply