
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- শিবরাত্রির পুণ্য তিথিতে বালুরঘাটের খাদিমপুরে লোকনাথ মিশন পরিচালিত শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে ভক্তদের ঢল উপচে পড়ল। আত্রেয়ী নদী থেকে বাঁকে করে জল নিয়ে এসে ভক্তরা মহাদেব ও লোকনাথ বাবার মাথায় পবিত্র জল ঢালেন।
মন্দির চত্বরে “ওম নমঃ শিবায়” ও “জয় বাবা লোকনাথ” ধ্বনিতে মুখরিত পরিবেশে ভক্তরা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে গঙ্গাজল, দুধ, মধু ও বেলপাতা নিবেদন করেন। মন্দিরের সম্পাদক উত্তম পোদ্দার জানান, “শিব ও লোকনাথ বাবার আরাধনা ভক্তি ও একতার এক অপূর্ব উদাহরণ।”
শিবের বিশেষ পূজার পাশাপাশি মহাপ্রসাদ বিতরণের আয়োজন ভক্তদের মধ্যে আনন্দ ও তৃপ্তি এনে দেয়।












Leave a Reply