ফালাকাটায় তৃণমূলের জোরদার প্রচার, জনসংযোগে শিক্ষক সংগঠন, ১২ পরিবার যোগদান। 

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে-র নেতৃত্বে ফালাকাটা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক জনসংযোগ কর্মসূচি সংগঠিত হয়।
এই প্রচারে অংশ নেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে তৃণমূল প্রার্থীর পক্ষে সমর্থন প্রার্থনা করেন।
এদিন ২০৫ নম্বর বুথের সারদানন্দ পল্লীর প্রতিটি বাড়িতে পৌঁছে প্রচার চালানো হয়। জনসংযোগ চলাকালীন এলাকায় উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনও লক্ষ্য করা যায়। কংগ্রেস নেতা রাজু সাহা-সহ মোট ১২টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করা হয়েছে, যা প্রচারে নতুন মাত্রা যোগ করেছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের নেতৃত্ব অজিত সরকার, ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সুমন সাহা, প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব রাজেশ শুক্লা, বিমল বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *