সবংয়ে ব্রিজ নির্মাণে দুর্নীতির অভিযোগ,খবর করতে গিয়ে আক্রান্ত চিত্র সাংবাদিক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকার দেভোগ অঞ্চলের ভিকনিবাটিটাকি- এলাকায় নির্মীয়মাণ সেতুর কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে হামলার শিকার হলেন এক সংবাদকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে সেতু নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং নির্মাণ পদ্ধতিতেও গলদ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছন চিত্র সাংবাদিক ইন্দ্রজিৎ সাহু।
সেখানে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের কাছে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে চাইলে পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই ক্ষিপ্ত হয়ে ওই ইঞ্জিনিয়ার সংবাদকর্মীর উপর চড়াও হন। তাঁকে মারধর করা হয় এবং মুখে আঘাত লাগে।
এছাড়াও সংবাদ সংগ্রহের সরঞ্জাম মোবাইল ফোন ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *