
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনই বিজেপির ঝুলিতে যাবে। আলিপুরদুয়ারে এসে এই কথা জানান বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বুধবার আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার আগে শহরের বি এম ক্লাব ময়দানে একটি বড় সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।সভায় কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, কুমারগ্রাম ও আলিপুরদুয়ার বিধানসভা এলাকা থেকে হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক অংশ নেন। সভা শেষে একটি বিশাল মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’ পর্যন্ত পৌঁছায়। এরপর বিজেপির পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করেন, এ বার রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্যে পরিবর্তন নিশ্চিত। পাশাপাশি তিনি দাবি করেন, আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনেই বিজেপি জয়ী হবে।












Leave a Reply