প্রার্থী পছন্দ না হওয়ায় কংগ্রেসে বিক্ষোভ, তালাবন্ধ জেলা কার্যালয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রার্থী পছন্দ না হওয়ায় কংগ্রেস জেলা কার্যালয়ের গেটে তালাবন্ধ করে বিক্ষোভ। বুধবার প্রদেশ কংগ্রেসের তরফে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থীর নাম ঘোষনা হয়। জেলা কংগ্রেসের সভাপতি তথা ফালাকাটা বিধানসভার বাসিন্দা মৃন্ময় সরকারকে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী করা হয়। যা নিয়েই শুরু হয়েছে কংগ্রেসের মধ্যে অসন্তোষ। যার জেড়ে জেলা কংগ্রেস কার্যালয়ের গেট তালাবন্ধ করে বিক্ষোভে কংগ্রেস কর্মীরা। বিক্ষোভে সামিল প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক শান্তুনু দেবনাথ, সহ অন্যান কংগ্রেস কর্মীরা। তাদের অভিযোগ, বহিরাগত অযোগ্য প্রার্থীকে মানা অসম্ভব। তাদের আরও অভিযোগ তৃনমূলকে সুবিধা করে দিতেই টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *