চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়াতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষধ প্রদান শিবির ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া এলাকায় বিদ্যাসাগর জনকল্যাণ সংঘের উদ্যোগে এবং সোনারতরী চেরিটেবল স্ট্রাস্টের সহযোগিতায় শনিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে ঔষধ প্রধান শিবিরের আয়োজন করা হয় শনিবার। জানা গিয়েছে এই দিন ৫০ জন সাধারণ মানুষ বিনামূল্যে তাদের চক্ষু পরীক্ষা করান। এই দিন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রীকান্ত বধুক,ডঃ কাজল চ্যাটার্জী, প্রসেনজিৎ কুণ্ডু, সীমন্ত রুইদাস সহ অন্যান্য সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *