
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বরে পালিত হল হনুমান জয়ন্তী। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের জটেশ্বর খন্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় বজরংবলীর পুজো। এদিন সকাল থেকেই পুজোকে কেন্দ্র করে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার্চনা সম্পন্ন হয়। পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, জটেশ্বর এলাকায় এই প্রথমবারের মতো হনুমান জয়ন্তী উপলক্ষে এই পুজোর আয়োজন করা হল। প্রথম বছরেই স্থানীয় মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে জানান তারা। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ফালাকাটা নগরের যুব প্রমুখ পার্থ সাহা, জটেশ্বর প্রমুখ পাপিল সাহা, স্থানীয় প্রসেনজিৎ সাহা রায়, দীনেশ মহেশরি সহ সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকাবাসী।












Leave a Reply