চাঁচলে বর্ণাঢ্য শোভাযাত্রার পর মনোনয়ন জমা বিজেপি প্রার্থী রতন দাসের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- চাঁচল বিধানসভা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী রতন দাস। বুধবার চাঁচল মহকুমা শাসকের দফতরে গিয়ে তিনি নিজের মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন জমা দেওয়ার আগে চাঁচল রামলীলা ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী রতন দাস-এর পাশাপাশি উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ দলের বহু নেতা-কর্মী ও সমর্থকরা।
রামলীলা ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল চাঁচল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহকুমা দফতরে পৌঁছয়। এরপর সেখানেই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী।
শোভাযাত্রাকে ঘিরে এলাকায় চোখে পড়ার মতো রাজনৈতিক উৎসাহ দেখা যায়। বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি বিজেপি শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *