
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার নিউ কালেক্টর বিল্ডিং চত্বরে। সিপিআই(এম) এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জানা গিয়েছে, মনোনয়ন জমার সময় নিয়ম অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের পাঁচজন করে প্রতিনিধিকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। সেই সময় হঠাৎই সিপিআই(এম)-এর বেশ কিছু সমর্থক নমিনেশন কেন্দ্রের সামনে জমায়েত হন।
এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। সিপিআই(এম) সমর্থকদের “চোর চোর” স্লোগানের জবাবে তৃণমূল কর্মী-সমর্থকরা “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং ধস্তাধস্তির রূপ নেয়।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।












Leave a Reply