
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় মনোনয়ন দাখিল প্রক্রিয়া জোরদার হয়েছে। বৃহস্পতিবার জেলার তিনটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বালুরঘাটের নির্বাচন দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।
এদিন বালুরঘাট বিধানসভার প্রার্থী অর্পিতা ঘোষ, কুমারগঞ্জ বিধানসভার প্রার্থী তোরাফ হোসেন মন্ডল এবং তপন বিধানসভার প্রার্থী চিন্তামনি বিহা প্রশাসনিক ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়ন জমা দেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর বিধানসভার প্রার্থী গৌতম দাস আগামী ৪ তারিখ মনোনয়ন জমা দেবেন।
অন্যদিকে, একইদিন বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা দপ্তরে হরিরামপুর বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্র এবং কুশমন্ডি বিধানসভার প্রার্থী রেখা রায় মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশনের সমস্ত বিধি মেনেই প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এই দিন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে প্রশাসনিক ভবন চত্বর জুড়ে ছিল রাজনৈতিক কর্মী-সমর্থকদের ভিড় ও উৎসাহ।












Leave a Reply