পিংলা সভা থেকে আশঙ্কা মমতার, ‘বুথ এজেন্টদের গ্রেপ্তারের নির্দেশ’, বিকল্প প্রস্তুতির ডাক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— ভোটের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যেই গুরুতর আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় আয়োজিত সভা থেকে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে ‘প্যারালাল মেশিনারি’ বা বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেন Mamata Banerjee। তাঁর মতে, ভোটের দিন যাতে কোনওভাবেই সংগঠনের কাজ ব্যাহত না হয়, তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।
পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন তিনি। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ইস্যু তুলে প্রশ্ন তোলেন, বিহারের SIR-এ যেখানে এই সমস্যা নেই, সেখানে বাংলায় কেন তা রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ভোটের মুখে এই ধরনের আশঙ্কা ও পাল্টা অভিযোগে রাজ্যের নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *