বিয়ের আনন্দে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকে পরিবার।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হলো। জেঠুর ছেলের বিয়ে ছিল আজ। সেই উপলক্ষে আনন্দ ফুর্তি করতে ভুতনি ব্রিজ মোটরবাইকে করে গিয়েছিল মুকেশ মন্ডল(প্রায় ২৩)। ভুতনি ব্রিজে বাইক চালাতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তরতাজা যুবক মুকেশ মন্ডলের। স্থানীয়রা তড়িঘড়ি মুকেশ মন্ডলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মুকেশ মণ্ডলের পরিবারে নেমে আসে শোকের ছায়া। মুকেশ মন্ডলরা তিন ভাই ও এক বোন। বাবা রতন মন্ডল(৪৭) পেশায় পরিযায়ী শ্রমিক। মুকেশ ও মাঝেমধ্যে বাবার সঙ্গে ভিন রাজ্যে কাজে যেত। এই ঘটনায় ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনা তদন্তে মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *