মালদার খুনে নতুন মোড়, জুয়া নিয়ে বচসার জেরেই হত্যার অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার ইংরেজবাজার থানার মহেশপুর বাগান পাড়ায় ২৮ বছরের যুবক কিষাণ হালদারকে খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। কোন রাজনৈতিক কারণে নয়, জুয়া খেলা নিয়ে বচসা, গন্ডগোলের জেরেই ঘটেছে খুনের ঘটনা। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ-এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *