গড়বেতার সদ্য নির্বাচিত BJP বিধায়ক প্রদীপ লোধাকে সংবর্ধনা দিল গড়বেতা কলেজ কর্তৃপক্ষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত BJP বিধায়ক প্রদীপ লোধাকে শনিবার সংবর্ধনা দিল গড়বেতা কলেজ কর্তৃপক্ষ। এই প্রথম ভূমিপুত্র গড়বেতাতে বিধায়ক হিসেবে নির্বাচিত হয় কলেজ পরিচালন কমিটির সভাপতি, এই দিনই বিধায়ক জানিয়েছেন গড়বেতা কলেজেই পড়াশোনা করেছিলেন। সভাবতই দিনটি তার কাছে ছিল আবেগ-তারিত। তার কথা অনুযায়ী ১৯৮০ সালে কলেজ থেকে বেরিয়েছেন তারপর থেকে আজকের আগে পর্যন্ত তিনি কলেজে ঢোকার সুযোগ পাননি এবং সেটা অবশ্যই রাজনৈতিক কারণে ‌। কলেজের অধ্যক্ষ তাকে সংবর্ধনা জানান এবং তিনি সংবর্ধনা সভাতে কথা দেন যে তিনি গড়বেতা কলেজের জন্য যতদূর সম্ভব উন্নয়ন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *